হোম > অপরাধ > ঢাকা

মাদকাসক্ত স্বামীর অত্যাচারে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

স্বামীর অত্যাচার সইতে না পেরে  চায়না খাতুন (৩০) নামে দুই কন্যা সন্তানের জননী এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা এটি আত্মহত্যা। তবে নিহতের স্বজনদের দাবি মাদকাসক্ত স্বামী অত্যাচার করে তাঁকে হত্যা করেছেন। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তোরাপ শেখেরপাড়ায় এ ঘটনা ঘটে।

আজ শনিবার সকালে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর গৃহবধূর স্বামী রেজাউল শেখ (৩৫) বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি স্থানীয় আফসার শেখের ছেলে।

নিহত চায়না খাতুনের বাবা সিরাজ দেওয়ান বলেন, ‘৯ বছর আগে রেজাউলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেই। বিয়ের পর থেকেই সে আমার মেয়েকে নানাভাবে অত্যাচার করত। ঠিকমতো রোজগার করত না। নেশা করা সহ নানা বাজে আড্ডায় লিপ্ত থাকত। নিয়মিত অনেক রাত করে বাড়ি ফিরত। আমার মেয়ে ও দুই নাতনির ঠিকমতো ভরণ পোষণ দিত না। প্রায়ই আমার বাড়িতে পাঠিয়ে দিত। সংসারে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। আমি সাধ্যমতো চাল-ডাল, টাকা-পয়সা দিয়ে সাহায্য করতাম। গতকাল শুক্রবার রাতে এ সব বিষয় নিয়ে ঝগড়া হলে রেজাউল আমার মেয়েকে গলা টিপে হত্যা করে এবং সে বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীদের কাছ থেকে সব জেনে ছুটে এসে আমি মেয়ের মরদেহ দেখতে পাই। আমি এর ন্যায় বিচার চাই।’

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটাকে আত্মহত্যা বলে মনে হয়েছে। গৃহবধূর স্বামী একজন মাদকাসক্ত বলে জানতে পেরেছি। অভাবের সংসারে ঝগড়া-বিবাদের একপর্যায়ে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তারপরও প্রকৃত ঘটনা জানার জন্য মরদেহ ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত স্বামী রেজাউলকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে