হোম > অপরাধ > ঢাকা

এটিএম বুথের টাকা ছিনতাই: ৯ কোটি টাকাসহ আটক ৭

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকাভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় নয় কোটি টাকার বেশিসহ সাতজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির দুজন রয়েছেন।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপর সকাল সোয়া সাতটার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই গাড়িতে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।

ডিবির প্রধান হারুন অর রশীদ বলেন, আজ সকালে মিরপুর-১২ নম্বর থেকে গাড়িটি রওনা দেয়। উত্তরায় যাওয়ার পথে ছিনতাইকারীরা গাড়িটি থামায়। ওই গাড়িতে টাকা নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত ছিল মোট ছয়জন। ছিনতাইকারীরা তাঁদের মারধর করে গাড়ি ও টাকার চারটি বক্স নিয়ে পালিয়ে যায়। চার বক্সে মোট ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল। 

ডিবির প্রধান বলেন, খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। দ্রুত রাজধানীর বিভিন্ন জায়গায় টহল বসানো হয়। বিভিন্ন থানা-পুলিশের সহযোগিতায় ডিবির সদস্যরা টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে কাজ শুরু করে। একপর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিনটি বক্সসহ সাতজনকে আটক করা হয়। 

ডিবির প্রধান হারুন অর রশীদ বলেন, ‘এটি পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল।’

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাশার ২ দিনের রিমান্ডে

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের তাগিদ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাবে: দিলারা চৌধুরী

অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: স্বামী সাফি উল্লাহকে জামিন দেননি আদালত

আশুলিয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

টিসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, চুক্তি নবায়ন চান ডিলাররা