হোম > অপরাধ > ঢাকা

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘ফারদিন গত ৪ নভেম্বর নিখোঁজ হন, ৫ নভেম্বর তাঁর বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই আমরা ছায়া তদন্ত শুরু করি। গত ৭ নভেম্বর তাঁর লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধারের দুদিন পর গতকাল রাতে তাঁর বাবা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় বুশরা নামে এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তিনি ফারদিনের বান্ধবী। তাকে এর আগেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মামলা হবার পর গ্রেপ্তার দেখিয়েছি। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।’

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক, সামাজিক কোনো ঝামেলা ছিল কিনা তা আমরা খোঁজ করছি। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই বাছাই চলছে। ঘটনাটি কিভাবে ঘটছে আমরা এখনই বলতে পারছি না। একটু সময় লাগবে। আমাদের দুই তিনটি টিম কাজ করছে প্রতিদিন। আরও পারিপার্শ্বিক বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।’

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ

আশুলিয়ায় যুবক হত্যা: দেড় বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনের শাস্তি

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা লাখ টাকা

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম