হোম > অপরাধ > ঢাকা

স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপ: ব্যবস্থাপকসহ ৮ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে লাইফ কেয়ার নামের একটি স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকসহ আটজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন স্পা সেন্টারের ব্যবস্থাপক জেরিন আক্তার, আলী রাজ, মিরণ কুমার বিশ্বাস, সুমাইয়া আক্তার মীম, মাহফুজা আক্তার, জেসমিন আক্তার, মোসা. কল্পনা ও মোসা. খুশবু। এ মামলার অপর আসামি মোসা. নুপুর আক্তারের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

৯ আসামিকে আদালতে হাজির করে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান। এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি নুপুরের জামিন মঞ্জুর করেন। অপর আট আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গতকাল রোববার রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭ /এ বাসায় অভিযান চালিয়ে ওই ৯ জনকে গ্রেপ্তার করে গুলশান থানার পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপের অভিযোগে মানব পাচার আইনে বাদী হয়ে মামলা করেন গুলশান থানার এসআই মিরাজ আকন। 

রাজধানীর হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

আবারও কারাগারে গায়ক নোবেল