হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জের বিস্ফোরিত মসজিদে চুরির অভিযোগে ৩ কিশোর আটক

প্রতিনিধি, নারায়ণগঞ্জ 

তল্লায় বিস্ফোরণে লণ্ডভণ্ড সেই মসজিদ থেকে ফ্যান, সাউন্ডবক্স ও জানালার গ্রিল চুরির অভিযোগে তিন কিশোরকে আটক করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে তল্লা বাইতুস সালাত জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 

আটককৃতরা হলো, তল্লা ভাঙ্গা বাড়ির এলাকার শফিক মিয়ার ছেলে মানিক (১৪), সবুজবাগ এলাকার মানিক মিয়ার ছেলে মহসিন (১৩), একই এলাকার আরিফ মিয়ার ছেলে লিমন (১৩)। 

এ বিষয়ে এলাকার বাসিন্দা নাইম বলেন, সকাল ১১টায় এক লোক এসে আমাকে জানায়, মসজিদ থেকে কারা যেন ফ্যান নিয়ে যাচ্ছে। তখন মানিক ও মহসিনকে আটক করা হয়। এ সময় ফাহিমসহ আরও কয়েকজন পালিয়ে যায়। পরে তাদের আমরা আটক করি। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, বিস্ফোরণের ওই ঘটনার পর তারা মসজিদের জিনিসপত্র চুরি শুরু করেছে। কয়েক মাস ধরে তারা মসজিদটির দ্বিতীয় ও তৃতীয় তলার ২০টি ফ্যান,২টি সাউন্ড বক্স ও জানালার গ্রিল চুরি করেছে। আজকেও তারা চুরি করতে এসেছিল। পরে তাদের আমরা পুলিশের হাতে তুলে দিয়েছিল। 

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, তিন কিশোরকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

গত বছরের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অগ্নিদগ্ধ হন সেখানে নামাজ পড়তে আসা অর্ধশতাধিক মানুষ। এ ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এর পর থেকেই মসজিদটি তালাবদ্ধ।

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

এডিপি বাস্তবায়নে পিছিয়ে ২৬ মন্ত্রণালয় ও বিভাগ

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড