হোম > অপরাধ > ঢাকা

টঙ্গীর কিশোর গ্যাং ‘ডি কোম্পানির’ প্রধানকে গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর আলোচিত কিশোর গ্যাং ‘গ্রুপ ডি কোম্পানির’ প্রধান সজীব চৌধুরী পাপ্পু (৩০) ওরফে লন্ডন পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর শাহী মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মারধরের ঘটনায় দায়ের করা মামলায় পাপ্পুকে আট মাসের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে পলাতক ছিলেন তিনি। টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার আব্দুল মালেকের ছেলে তিনি। 

খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী পূর্ব থানা এলাকায় দীর্ঘদিন ‘ডি কোম্পানি’ নামে একটি কিশোর গ্যাং সক্রিয়। লন্ডনে পড়াশোনা শেষে দেশে ফিরে ২০১৬ সালে সজীব চৌধুরী পাপ্পু ও তাঁর ভাই রাজীব চৌধুরী বাপ্পি মিলে গড়ে তোলেন এই গ্রুপ। এতে প্রায় ২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। যারা বিভিন্ন সময় আধিপত্য বিস্তার, দখল-বাণিজ্য, মাদক কারবার ও মানুষকে নানাভাবে হয়রানির সঙ্গে জড়িত। রাজনৈতিক কর্মসূচিতেও এই কিশোর গ্যাংকে ব্যবহার করা হতো। ২০২১ সালে র‍্যাবের অভিযানে ডি কোম্পানির অধিকাংশ সদস্য গ্রেপ্তার হয়। এদের অধিকাংশ সদস্যের নামে অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। বর্তমানে কারাগারে রয়েছেন বাপ্পি। তবে পলাতক থেকে পাপ্পু গ্যাং গ্রুপটি পরিচালনা করছিলেন। 

পুলিশের তথ্যমতে, সজীব চৌধুরী পাপ্পুর বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যাচেষ্টা, ডাকাতি, মারামারিসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এসব মামলার বেশ কয়েকটিতে সাজা ভোগ করেন এবং কয়েকটি মামলা এখনো আদালতে বিচারাধীন। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘একটি গ্রেপ্তারি পরোয়ানায় পাপ্পুকে গ্রেপ্তার শেষে আদালতে পাঠানো হয়েছে। ওই মামলায় আদালত পাপ্পুকে আট মাসের সাজা দিয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে কিশোর গ্যাং গ্রুপ পরিচালনাসহ নানা অভিযোগে মামলা রয়েছে।’

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার