হোম > অপরাধ > ঢাকা

শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামের এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দৌলত হোসেন খান দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খাঁর ছেলে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এলাকাবাসী জানিয়েছে, গতকাল শনিবার রাতে ট্রাকের ব্যাটারি চুরির ঘটনা টের পেয়ে পোলট্রি ফার্মের দুই কর্মচারীকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হন দৌলত হোসেন খান। এ সময় সন্দেহজনক চোরকে ধাওয়া দিতে গিয়ে বাড়ির পশ্চিমে ১০০ গজ দূরে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত খানকে উপর্যুপরি কোপাতে থাকে। পোলট্রি ফার্মের কর্মচারীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তাতে ঘটনাস্থলেই মারা যান দৌলত হোসেন খান।

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার