হোম > খেলা > ক্রিকেট

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    

জোনাথন ট্রটের অধীনে সেরা সময় কাটিয়েছে আফগানিস্তান। ছবি: ক্রিকইনফো

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের। মোহাম্মদ নবি, রশিদ খান, ইব্রাহিম জাদরানের সঙ্গে জোনাথন ট্রটের পথচলা শেষ এখানেই।

২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ট্রট। দীর্ঘ সাড়ে তিন বছর রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল ট্রটের। ড্রেসিংরুমের সুষ্ঠু পরিবেশ দলের পারফরম্যান্সে কতটা প্রভাব রাখে, সেটা বলে দিচ্ছে আফগানিস্তানের পারফরম্যান্স। ২০২২ ও ২০২৫ এশিয়া কাপে সুপার ফোরে উঠেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের পাশাপাশি আইসিসির ইভেন্টেও দুর্দান্ত খেলেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড, নেদারল্যান্ডস—এই চার দলকে হারিয়েছে আফগানরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে সেমিফাইনালে। যা আফগানদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে সেমিতে ওঠার কীর্তি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে নবি-রশিদের দল হারিয়েছে ইংল্যান্ডকে।

চেন্নাইয়ে গতকাল ৮২ রানের বিস্ফোরক জয়ে টুর্নামেন্ট শেষ করলেও আফগানিস্তানের তেমন উদযাপন ছিল না। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে ওঠা দলটির কাছে এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়াকে বড় ব্যর্থতা মনে করছেন রশিদরা। নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো একটি ম্যাচ, বিশেষ করে প্রোটিয়াদের বিপক্ষে ডাবল সুপারের ম্যাচ জিতলে সুপার এইটে উঠতে পারত আফগানরা। রশিদ গতকাল কানাডার বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ নিয়ে আফসোস করেছেন। আফগান অধিনায়ক জানিয়েছেন, ট্রটকে খুব মিস করবেন তাঁরা। রশিদ বলেন, ‘তাঁর (ট্রট) সঙ্গে মনে রাখার মতো অনেক মুহূর্ত আছে। আমরা আজ যে পর্যায়ে এসেছি, তার অবদান অপরিসীম। তিনি যে চলে যাবেন, সেটা ভাবতেই কষ্ট হচ্ছে। আমরা তাঁকে শুভকামনা জানাই।’

বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, ইব্রাহিম জাদরানের ভালোই জানা। লাহোরে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলেছে। ওয়ানডেতে আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে এটাই সর্বোচ্চ স্কোর। গতকাল চেন্নাইয়ে ওপেনিংয়ে নেমে শেষ বল পর্যন্ত খেলে ৯৫ রান করেছেন। ৫৬ বলের ইনিংসে ৭ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। ম্যাচসেরার পুরস্কার তিনি উৎসর্গ করেছেন সদ্য বিদায়ী কোচ ট্রটকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইব্রাহিম বলেন, ‘তাঁর (ট্রট) সঙ্গে মনে রাখার মতো অনেক মুহূর্ত আছে। আমরা আজ যে পর্যায়ে এসেছি, তার অবদান অপরিসীম। তিনি যে চলে যাবেন, সেটা ভাবতেই কষ্ট হচ্ছে। আমরা তাঁকে শুভকামনা জানাই।’

কানাডার বিপক্ষে সান্ত্বনামূলক জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আফগানিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ট্রট। আফগানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর কী করবেন, তা নিয়ে কোনো কথা বলেননি তিনি। এমনকি যে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন, তাদের কোচ হবেন কি না, সে ব্যাপারেও কিছু বলতে চাননি ট্রট। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই যে তাঁর সঙ্গে চুক্তি শেষ করবে আফগানিস্তান, তা আগেই জানিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নতুন কোচের নাম এখনো জানায়নি এসিবি। তবে ট্রট যা করেছেন ও রশিদ-ইব্রাহিমরা কাল যেভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদ্য বিদায়ী কোচকে নিয়ে আবেগী মন্তব্য করেছেন, তাতে বোঝাই যাচ্ছে এমন ক্রিকেটারবান্ধব কোচ পাওয়া আফগানিস্তানের জন্য তুলনামূলক কঠিনই।

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ