হোম > অপরাধ > চট্টগ্রাম

ইউএনওর মোবাইল  নম্বর ক্লোন করে প্রতারণা

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

মোবাইল নম্বর ক্লোন করেছে প্রতারক চক্র এমনটাই দাবি করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) । এ বিষয়ে আজ  সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সতর্কতা মূলক স্ট্যাটাস দিয়েছেন ইউএনও জিয়াউল হক মীর।

তিনি জানান,  চক্রটি তার সরকারি মোবাইল  নম্বর  ক্লোন করে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে তার পরিচয়ে টাকা দাবি করে আসছিল। এ বিষয়টি নজরে আসার পর তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সর্তকতামূলক স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এই বিষয়টি  ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি।  

তথ্যসূত্রে জানা যায় প্রতারক চক্রটি  উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা এবং চরএলাহী ইউনিয়ন পরিষদের সচিব কামাল উদ্দিনকে ফোন করে প্রকল্প দেবে বলে টাকা দাবি করে আসছিল । আগেও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের এই  নম্বরটি ক্লোন করে প্রতারক চক্রটি উপজেলার জনপ্রতিনিধি, কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণদের কাছে টাকা দাবি করেছিল।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউল হক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে সকলকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১