হোম > অপরাধ > চট্টগ্রাম

অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, পরে ওয়ারড্রবের ভেতর থেকে গ্রেপ্তার

প্রতিনিধি, তিতাস (কুমিল্লা) 

ফেসবুকে ভাইরাল অস্ত্রধারী চাঁদাবাজকে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে কুমিল্লা ডিবি ও তিতাস থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে চাঁদাবাজ সাগরকে ঢাকার মাতুয়াইলের একটি বাসার ওয়ারড্রবে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর (সার্কেল) মীর আবিদুর রহমান। সাগর উপজেলার শাহপুর গ্রামের হাবুল ব্যাপারীর ছেলে। 

গতকাল রোববার বিকেলে শাহপুরে পল্লি চিকিৎসক সামসুল হুদার দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে নগদ উনচল্লিশ হাজার টাকা নেন সাগর (৩৫)। আরও দুই লাখ টাকা দিতে হবে বলে হুমকি দিয়ে যান। এই ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেন পল্লি চিকিৎসক সামসুল হুদা। লাইভে এসে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটি দ্রুত ভাইরাল হলে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহল থেকে নিন্দার ঝড় ওঠে। 

অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর (সার্কেল) মীর আবিদুর রহমান রহমান বলেন, আমরা ঘটনাটি ফেসবুকে দেখার পরপরই তথ্য প্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে সাগরের অবস্থান নিশ্চিত হই। রাতেই কুমিল্লার ডিবির টিমসহ তিতাস থানা-পুলিশ নিয়ে অভিযানে যাই। আজ সোমবার শেষ রাতের দিকে সাগরকে ঢাকার মাতুয়াইল এলাকার একটি বাসায় ওয়ারড্রবে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হই। তিতাসে এনে জিজ্ঞাসাবাদ করলে স্বীকারোক্তি অনুযায়ী তাঁর নিজ ঘরের তোশকের নিচ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি দেশীয় পিস্তল ও কিছু মাদক উদ্ধার করি। সাগরের নামে অস্ত্র, মাদক ও অন্যান্য আটটি মামলা রয়েছে। 

ভুক্তভোগী সামছুল হুদা বলেন আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। সাগর গ্রুপের হাত থেকে আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি। তাঁদের ভয়ে আমি এখনো আত্মগোপনে আছি। 

চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

চুয়েটে আংশিকভাবে শুরু শিক্ষা কার্যক্রম, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ ১৩ আসামি কারাগারে

সীতাকুণ্ডে মহাসড়কে মেরামতের জন্য দাঁড় করানো বাসে লরির ধাক্কা, নিহত ৫