হোম > অপরাধ > চট্টগ্রাম

রায়পুরে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর) 

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বাহার (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত মো. বাহার উপজেলার শিবপুর ইউনুছ পাটওয়ারী বাড়ির মৃত হাজী ইউসুফ আলীর ছেলে।

অভিযুক্ত বাহারের বড় ভাই মো. হাছান বলেন, আমার ভাই আগে খারাপ থাকলেও এখন ভালো হওয়ার চেষ্টা করছিল। এভাবে বারবার তাঁকে গ্রেপ্তার করায় সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, মো. বাহার পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তাঁর বিরুদ্ধে এর আগেও রায়পুর থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা হয়েছে। কয়েকবার সে ডাকাতির সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তারও হয়। কেরোয়া গ্রামের একটি ডাকাতি মামলায় তাঁকে দীর্ঘদিন থেকেই খুঁজছিল পুলিশ।  

ওসি আরও বলেন, তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপরও চড়াও হন । ঘটনার সময় পালাতে গিয়ে আহত হন তিনি। পড়ে তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।   

গরিবের কোটি টাকা লোপাট, ১৩ জনের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

চুয়েটে আন্দোলন ও ক্লাস দুটোই চলবে

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় আটক

শাহ আমানতে চার বাহিনীর ৬৩৫ নিরাপত্তাকর্মী, তারপরও থামছে না চুরি

‘মামলা করে দেন,’ খালের পাড় কাটা দেখে ক্ষুব্ধ এমপির এসি ল্যান্ডকে ফোন

১ নভেম্বর থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম

নিজ বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় ছুরিকাঘাত ও গুলি: চিকিৎসাধীন যুবকের মৃত্যু

সন্দ্বীপে অন্যের ভিটার ওপর দিয়ে যুবদল নেতার সড়ক নির্মাণের চেষ্টা