হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে সালিসকারীকে কুপিয়ে জখম

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সালিস বৈঠক করতে গিয়ে সালিস প্রধানই হামলার শিকার হয়েছেন। গতকাল রোববার রাত ৯টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের পশ্চিম পাড়ার ইছা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

আবুল কাশেম (৪২) নামের ওই সালিস প্রধানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি ওই গ্রামের হাজী নারু মিয়ার ছেলে।

ওই সালিস বৈঠকে অবস্থিত ছিলেন হাসান উল্লাহ নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি বলেন, দুবাজাইল পশ্চিম পাড়ার ইছা মিয়া এবং জজ মিয়া সহোদর ভাই। জজ মিয়ার ছেলে মামুন (২৫) ও আলম (২২) তাঁদের চাচা ইছা মিয়া এবং ফুফু আরেফাকে একটি পারিবারিক বিষয় নিয়ে অপমান অপদস্থ করেন। আরেফার অনুরোধেই আমিসহ মাওলানা ইমান উল্লাহ, আবুল কাশেম ও আজিজুর রহমান বিষয়টি মীমাংসা করতে ইছা মিয়ার উঠানে রাতে সালিসে বসি। সালিসে মাওলানা ইমান উল্লাহর সঙ্গে জজ মিয়ার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জজ মিয়ার ছেলে মামুন ও আলম আমাদের ওপর হামলা চালান। হামলায় আবুল কাশেম গুরুতর আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ঘটনা সত্য। আমরা শুনেছি, আবুল কাশেম সালিস করতে জজ মিয়ার বাড়িতে গেলে তাঁকে মারধর করেন জজ মিয়ার ছেলেরা। 

ওই গ্রামের আরেক সালিসকারী সালাউদ্দিন বলেন, রাতে বৈঠকে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। আবুল কাশেম নির্দোষ। তিনি ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে গিয়ে মার খেয়েছেন। খুব দুঃখজনক ঘটনা। জজ মিয়া ও তাঁর ভাই ইছার মধ্যকার বিরোধ মীমাংসা করতে গিয়ে তিনি মারধরের শিকার হলেন। 

তবে জজ মিয়ার ছেলে আল মামুন বলছেন, আমরা আবুল কাশেমকে মারধর করিনি। আবুল কাশেম ও তাঁর ভাইয়েরা মিলে আমাদের মারধর করেছেন। আমার ভাবী সাইমা বেগম হাসপাতালে আছে। তিনিও আঘাত পেয়েছেন। 

সরাইল থানাধীন অরুয়াইল ১ নং বিটের বিট অফিসার এসআই মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি। মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর নিয়ে জানা গেছে, আবুল কাশেম হাসপাতাল থেকে থানায় উপস্থিত হয়েছে। মামলা করার প্রক্রিয়া চলছে। 

সন্দ্বীপে অন্যের ভিটার ওপর দিয়ে যুবদল নেতার সড়ক নির্মাণের চেষ্টা

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

চুয়েটে আংশিকভাবে শুরু শিক্ষা কার্যক্রম, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা