হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে গুলিতে ২ যুবলীগ নেতা নিহত, এলাকায় উত্তেজনা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে জেলা যুবলীগের দুই নেতা নিহত হয়েছেন। গুলিতে সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ঈমাম ঢাকায় নেওয়ার পথে মারা যান। 

আবদুল্লাহ আল নোমান সদর উপজেলার বশিকপুরের কুশিয়ার কান্দি এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে পোদ্দার বাজারে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেন। 

এ ঘটনার জন্য বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাসেম জিহাদী ও তাঁর সহযোগীদের দায়ী করেছেন নিহত আবদুল্লাহ আল নোমানের ভাই বশিকপুর ইউপির চেয়ারম্যান মাহফুজুর রহমান। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে আবদুল্লাহ আল নোমান ও রাকিব ঈমাম পোদ্দারবাজারে যান। তাঁরা পশ্চিম বাজারে পৌঁছালে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে থাকা রাকিব ঈমাম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় পৌঁছানোর আগেই তিনিও মারা যান। 

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ গুলি ও নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, ‘আবদুল্লাহ আল নোমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, জড়িতদের ধরতে অভিযান চলছে।’

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪