হোম > অপরাধ > চট্টগ্রাম

সীমানা নিয়ে মারপিট: কক্সবাজারে ভূমি কর্মকর্তা কারাগারে

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বাড়ির সীমানা নিয়ে মারপিটের মামলায় কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) রিদুয়ান মোস্তফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাঈদীন নাঁহী এ আদেশ দেন। 

বাদী পক্ষের আইনজীবী শফিউল আলম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, গত ২৩ এপ্রিল উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রিদুয়ান মোস্তফাসহ তার ভাই-বোনদের বিরুদ্ধে থানায় সীমানা দখল ও মারধরের একটি মামলা দায়ের করেন আলী আকবর ডেইল সন্দিপী পাড়ার মো. আলমগীর। পরদিন (২৪ এপ্রিল) ওই মামলায় আসামি রিদুয়ান মোস্তফাকে জামিন দিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন আদালত। 

আইনজীবী শফিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সীমানা দখল ও মারপিটে উভয় পক্ষই মামলা করেছিল। মামলার বাদীর স্ত্রীর ওপর হামলা ও জখমের অভিযোগ ছিল তহশীলদারের বিরুদ্ধে। 

তবে আসামি মিথ্যা তথ্য দিয়ে প্রথম দিন জামিন নিতে সক্ষম হলেও বৃহস্পতিবার জামিন শুনানির ধার্য তারিখে সঠিক তথ্য–প্রমাণ প্রদানে ব্যর্থ হলে জামিন বাতিল করে তফসিলদারকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।’

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চুয়েটে অচলাবস্থা, সংকট নিরসন কমিটিতেও নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান

চট্টগ্রামের জে এম সেন হলে আসছেন প্রধানমন্ত্রী, বর্ণিল সাজে প্রস্তুত পূজামণ্ডপ

চক্রের একজনকে গ্রেপ্তারের পর একে একে উদ্ধার চুরির ১৪টি বাইক

চট্টগ্রাম বন্দরে সাড়ে ৮ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্যোগ