হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে কৃষককে অপহরণ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করেছে এক কৃষককে। অপহরণের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর সন্ধান পাচ্ছে না পরিবার।

তবে পুলিশ তাঁকে উদ্ধারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

অপহৃত কৃষকের নাম রিদুয়ান করিম মিন্টু মিয়া (৩৮)। তিনি পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়ার মো. সোলাইমানের ছেলে। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর তাঁকে অপহরণ করা হয় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী মৌজা লতাবুনিয়ার উঠনি থেকে। তিনি লংগদ মুখে লম্বাচর নামের এলাকায় তামাক ও সবজি চাষ করছেন। ঘটনার সময় তিনি চাষাবাদের কাজ শেষ করে সন্ধ্যার পর রশদপাতির জন্য বাড়িতে আসছিলেন।

স্থানীয় বাসিন্দা রশিদ আহমদ ও খুইল্ল্যা মিয়া অপহৃত পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিদুওয়ানকে অপহরণ করে নিয়ে যায় ৮-১০ জনের অস্ত্রধারী একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী। অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে গহিন পাহাড়ি পথ বেয়ে নিয়ে যায় তারা।

কৃষকদের কয়েকজন বলেন, দুই সপ্তাহ আগেও একই গ্রামের কবির আহমদের ছেলে পুতাইয়্যাকেও অপহরণ করা হয়। তাঁকে মুক্তিপণে ছেড়ে দেয় পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রধারীরা। তাঁরা আরও বলেন, প্রতিবছর তামাক চাষ মৌসুমে পাহাড়ি সন্ত্রাসীরা প্রত্যেক চাষি থেকে চাঁদা আদায় করে। গড়িমসি করলে অপহরণ করে। যা বছরের পর বছর চলে আসছে। তবে তাঁরা পরবর্তী চাষের জমিতে যেতে হবে বলে ভয়ে মুখ খোলেন না। আর এর সুযোগ নেয় সন্ত্রাসী গ্রুপগুলো।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী বলেন, অপহরণের ঘটনাস্থল লতাবুনিয়া পাহাড়টি বাইশারী মৌজা এলাকার।

অপহরণের পর থেকে কৃষকের কোনো হদিস এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ অভিযান শুরু করেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

চট্টগ্রামে তেল মজুতবিরোধী অভিযান: ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

সীতাকুণ্ডে অবৈধ কালো তেলের ডিপোতে মিলল ২৫ হাজার লিটার ডিজেল

ছুরিকাঘাতে আহত অটোরিকশার চালকের মৃত্যু, গ্রেপ্তার ১

চবির পরীক্ষা সূচিতে ‘হাসিনার... দেশ’ স্লোগান, সমালোচনা

স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে

প্রথম দিনেই ৪০ স্কুলের শিক্ষার্থীরা খাবার পায়নি

চট্টগ্রামে ইস্পাহানী বস্তিতে আগুন, ৩০ পরিবারের সব পুড়ে ছাই

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দল ছাড়ার ঘোষণা আ.লীগ নেতার, ‘সুবিধাবাদী’ বললেন নেতা-কর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

মোংলা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত