হোম > অপরাধ > চট্টগ্রাম

চাটখিলে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার, মাথায় জখমের চিহ্ন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে ফিহা আক্তার নামের আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের মোল্লা বাড়িসংলগ্ন একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

ফিহা আক্তার (৮) জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল। 

নিহতের মামা মো. ফাহাদ বলেন, ফিহা রোববার দুপুরের দিকে তার বাবাকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। বাবাকে খুঁজতে বের হওয়া হিয়া বেলা ২টার পর থেকে নিখোঁজ ছিল। এরপর তার বাবা বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে এক ব্যক্তি জষড়া গ্রামের মোল্লা বাড়িসংলগ্ন পুকুরপাড়ে রাত ৮টার দিকে প্রিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

চাটখিল থানার ওসি এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের মাথার এক পাশে ফোলা ও জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নিহত

সিডিপিএল প্রকল্প: পাইপলাইনে মিলছে সুফল, বাধা জনবলসংকট

ফটিকছড়িতে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত