হোম > অপরাধ > চট্টগ্রাম

ফের উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলিতে শফি উল্লাহ (৪০) নামের এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটেছে। 

নিহত শফি উল্লাহ বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মোহাম্মদ ছিদ্দিকের ছেলে এবং ওই ক্যাম্পের হেড মাঝি। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, সকালে ক্যাম্পের একটি মাদ্রাসার অনুষ্ঠান শেষে ফেরার পথে দুষ্কৃতকারীরা শফিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

চন্দনাইশে ত্রাণের হাহাকার: চেয়ারম্যানদের বরাদ্দ নিয়ে গেলেন এমপি

গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছির মৃত্যু

চট্টগ্রামে টানা ৮ দিন ১,৪৫৯ মিলিমিটার বৃষ্টি ঝরিয়ে দেখা মিলল রোদের

জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলা, ৩১ জনের সাক্ষ্য গ্রহণ

চট্টগ্রামে থানার কাছেই ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের তাণ্ডব, ৩৫ লাখ টাকা লুট

সাত দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য খালাস শুরু

আমরা প্রত্যেক দুর্গত মানুষের কাছে পৌঁছাতে চাই: প্রতিমন্ত্রী অমিত

শাহ আমানতে ২ কেজি সোনা উদ্ধার

দুবাইফেরত যাত্রীর পায়জামার বেল্টে মিলল সাড়ে তিন কোটি টাকার সোনা

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই