হোম > অপরাধ > চট্টগ্রাম

চমেকের নালা থেকে দুই নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নালা থেকে দুই নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতালের জি ব্লকের সামনের নালা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন স্থানীয় পরিচ্ছন্ন কর্মীরা। পরে হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিস থেকে মরদেহ দুটি দাফন করা হয়। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, নবজাতক দুইটির মধ্যে একটি কালো পলিথিনে আরেকটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ছিল। হাসপাতালের জি ব্লকের নিচতলায় করোনা ওয়ার্ডের সামনের নালা পরিষ্কার করার সময় সেগুলো দেখতে পায় পরিচ্ছন্ন কর্মীরা। 
 
পরিচ্ছন্ন কর্মী মো. কামাল বলেন, আজ সকালে নালা পরিষ্কারের সময় তিনি নবজাতক দুইটি দেখতে পাই। পলিথিনের ভেতর মোড়ানো থাকলেও নবজাতকগুলোর শরীরের কিছু অংশ বেরিয়ে ছিল। পরে নালা থেকে তুলে পলিথিন সরালে নবজাতকদের থেঁতলে যাওয়া শরীর দেখতে পাই। 

পরিচ্ছন্ন কর্মী আরও বলেন, নবজাতক দুইটির মাথা পুরোপুরি থেঁতলে গেছে। নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। মনে হয় হাসপাতালের ওপর থেকে কেউ তাদের ফেলে দিয়েছে। অথবা কোন কুকুর তাদের এখানে নিয়ে এসেছে। 

হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাজীব কুমার দে বলেন, আমরা সকালে খবর পেয়ে বাচ্চা দুটির মরদেহ উদ্ধার করেছি। দেখে মনে হয়েছে তাদের বয়স আট-নয় মাসের মধ্যে। সম্ভবত তাদের ওপরের তলা থেকে কেউ ফেলে দিয়েছে। উদ্ধারের পর আমাদের লোকেরা সঠিক নিয়ম মেনে তাদের দাফন করেছে। 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকালে বিষয়টি জেনেছি। নবজাতকদের দাফনের বিষয়টি হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিস দেখেছে। এ ধরনের ঘটনা মেডিকেলে প্রায় ঘটে থাকে। যা খুবই দুঃখজনক। 

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

‘আর ঝিরে আই শোকেসে সাজায় রাখমু’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট