হোম > অপরাধ > চট্টগ্রাম

মিতু হত্যা: র‍্যাব বা সিআইডির মাধ্যমে তদন্ত আবেদন নাকচ

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মাধ্যমে চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা স্ত্রী মিতু হত্যা মামলায় আজ বুধবার অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম শুনানি শেষে এ আদেশ দেন। 

বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বছর ১৪ নভেম্বর মামলাটির তদন্ত পিবিআইর পরিবর্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিংবা র‍্যাবের কাছে হস্তান্তরের আবেদন করেন বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। 

২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন। তিনি বড় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসির মোড় যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় বাবুল আক্তার নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গত বছর ১২ মে আদালতে পিবিআই চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেন। 

একইদিন বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মিতু হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করেন। দুটি মামলা বর্তমানে পিবিআই তদন্ত করছে।

চট্টগ্রামে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

আনোয়ারায় মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার

পটিয়ায় ৩ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

শহর ছাড়ার আগে বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে উন্নতমানের তালা ব্যবহারের অনুরোধ পুলিশের

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

শাহ আমানতে নিরাপত্তাপ্রহরীর ঘুষিতে সুপারভাইজার আহত

আশায় বুক বেঁধেছে চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো

চট্টগ্রামে মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা দাবি পরিবারের

চসিকের ৩ সহস্রাধিক পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

চট্টগ্রামে বিশেষ অভিযানে ১৪ দিনে গ্রেপ্তার ৭০৫, উদ্ধার প্রায় ২ লাখ ইয়াবা