হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার মহিলা মেম্বারের বিষ খেয়ে আত্মহত্যা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ রবিবার বেলা ১১টায় ফরদাবাদ ইউনিয়নের মহিলা মেম্বার লাকি মান্নান টাকা প্রসঙ্গে স্বামীর সঙ্গে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকি মান্নান অনেকের কাছে থেকে অনেক টাকা ধার নিয়েছেন। ধারের টাকা তিনি পরিশোধ করতে পারেননি। এজন্য স্বামীর সঙ্গে অভিমান করে বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ফরদাবাদের চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম রাশেদ জানান, ইউপি সদস্য লাকি মান্নানের পরিবারে বেশ কিছু সমস্যা ছিল। তবে কী কারণে লাকি মারা গেছেন তা জানি না। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারেন।

সাবেক মেম্বার ফুল মিয়া বলেন, ‘লাকি মান্নান আমার বাড়িতে যাতায়াত করত। বিভিন্ন সময়ে আমারা তাকে টাকা ধার দিয়েছি।’

এ বিষয়ে গিয়াস উদ্দীনের স্ত্রী শাহীনুর আক্তার বলেন, ‘আমার কাছ থেকে নিবার্চনের জন্য লাকি মান্নান ৩ লাখ টাকা নিয়েছেন। আমি আমার টাকা ফেরত চাই।’

বাঞ্ছারামপুর পরিবার পরিকল্পনা পরিবার কর্মকতা ডা. রঞ্জন বর্মন জানান, ফরদাবাদের একজন ইউপি সসদ্য আমাদের হাসপাতালে এলে আমাদের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রাজু আহমেদ জানান, নারী ইউপি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

চুয়েটে আংশিকভাবে শুরু শিক্ষা কার্যক্রম, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ ১৩ আসামি কারাগারে

সীতাকুণ্ডে মহাসড়কে মেরামতের জন্য দাঁড় করানো বাসে লরির ধাক্কা, নিহত ৫