হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালীতে অটোরিকশা চালকের পা-বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর চরমটুয়া ইউনিয়নের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় আব্দুর রহিম (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চরমটুয়া ৩ নম্বর ওয়ার্ড বানচারাম গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আব্দুর রহিম সদর উপজেলার মাইজচরা গ্রামের হোসেন আহমদের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তাঁর নাকে আঘাতের চিহ্ন ও পা বাঁধা ছিল। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সোমবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রহিম। অন্যদিন রাত ১০টার মধ্যে বাড়িতে ফিরে আসলেও গতকাল সে বাড়ি ফিরে আসেনি। আজ সকালে পার্শ্ববর্তী ইউনিয়নের বানচারাম এলাকার সড়কের পাশের একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় রহিমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাঁদের খবর দেন। 

স্থানীয়রা বলেন, সড়ক দিয়ে যাওয়ার সময় ডোবাতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে পা-বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করেন। অপরদিকে, নিহতের মরদেহ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রিকশাটি পাওয়া যায়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১