হোম > অপরাধ > চট্টগ্রাম

চোলাই মদ পান ও বিক্রির উদ্দেশ্যে বহন করায় দুই যুবকের কারাদণ্ড

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া  ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ পান ও বিক্রির উদ্দেশ্যে বহন করার দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। একই সঙ্গে তাঁদের জরিমানাও করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আরিফ (২৩) ও মোরশেদ আলম (২৭)। তাঁদের দুজনের বাড়ি সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা বিল্লাপাড়া এলাকায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বলেন, গতকাল দিবাগত রাতে ওই দুই যুবক চোলাই মদ পানের পর বিক্রির জন্য বাজারের ব্যাগে করে মদের বোতল নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। পরে মদপানের বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ইউএনও আরও বলেন, কারাদণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর জন্য লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মুহাম্মদ আতিকুর রহমান, উপপরিদর্শক মোজাম্মেল হোসেন, স্থানীয় চেয়ারম্যান, অন্যান্য পুলিশ ও আনসার সদস্যরা। 

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট

পারকিতে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা

ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে

চট্টগ্রামে পক্ষ পরিবর্তন করায় কর্মী হত্যা: নগর যুবদল নেতা জুয়েলসহ গ্রেপ্তার ২

যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ