হোম > অপরাধ > চট্টগ্রাম

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস মূল দলের নেতা নিহত

প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বঙ্গলতলীতে সন্ত্রাসীদের গুলিতে সুরেশ কান্তি চাকমা (৫৫) ওরফে দিনেশ নামে একজন নিহত হয়েছে। তিনি জেএসএস মূল দলের সদস্য ছিলেন। 

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সংস্কার পন্থী হিসেবে পরিচিত জেএসএস এমএন লারমা দলকে দায়ী করা হলেও দলটি অস্বীকার করেছে। 

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত সুরেশ নিজ বাড়ি থেকে আরও প্রায় ৫ কিলোমিটার উত্তরে উত্তর বঙ্গলতলী গ্রামের সুপ্প্যা চাকমার বাড়িতে অবস্থান করছিল। খবর পেয়ে সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাঁকে খুব কাছ থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। 

জেএসএস সন্তু লারমা দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা এই ঘটনার জন্য জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেছে। 

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা