হোম > অপরাধ > চট্টগ্রাম

‘টাকা না দিলে করোনা রিপোর্ট পজিটিভ করে দেব’

প্রতিনিধি, নোয়াখালী

বিদেশগামী ও বিদেশ গমনে ইচ্ছুক লোকজনকে সরকারি বিধি মোতাবেক করোনা পরীক্ষা করতে হবে। করোনা রিপোর্ট নেগেটিভ আসলে বিদেশ যাওয়া সম্ভব হবে। এ জন্য প্রতিদিন ভোর থেকে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে লাইনে দাঁড়ান শত-শত বিদেশ গমন ইচ্ছুক লোকজন। আর এ সুযোগকে কাজে লাগিয়ে গত কয়েক দিন ধরে করোনা রিপোর্ট পজিটিভ করে সার্টিফিকেট দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল এক যুবক। আজ সোমবার এই অভিযোগে সকালে নমুনা দিতে আসা লোকজনের সহযোগিতায় কামরুল ইসলাম (১৮) নামের ওই যুবককে আটক করে সিভিল সার্জন কার্যালয়ের লোকজন।

আটককৃত কামরুল ইসলাম (১৮) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বকশি ভূঁইয়া বাড়ির আবদুল হোসেনের ছেলে।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, আমরা সাধারণত বিদেশগামী লোকজনের শরীর থেকে নমুনা সকালে সংগ্রহ করে থাকি। নমুনা সংগ্রহ শেষে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তাঁদের রিপোর্ট দেওয়া হয়। গত ৩-৪ দিন থেকে রিপোর্ট নিতে আসা কয়েকজন আমাদের কাছে অভিযোগ করে, মোবাইলে তাঁদের জানানো হয়েছে টাকা না দিলে রিপোর্ট পজিটিভ করে দেওয়া হবে। এমন অভিযোগের ভিত্তিতে গত কয়েক দিন আমরা ওই কলকারীকে আটক করার চেষ্টা চালাই।

আজ সকাল ৮টার দিকে নমুনা দিতে লাইনে থাকা লোকজনের তথ্য সংগ্রহকালে কামরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আমাদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।

ডা. মাসুম ইফতেখার আরও জানান, কামরুল লাইনে অপেক্ষমাণ লোকদের কাছ থেকে তাঁদের মোবাইল নম্বরসহ তথ্য সংগ্রহ করে, বিকেলে ওই মোবাইল নম্বরগুলোতে কল দিয়ে রিপোর্ট প্রত্যাশীদের কাছে টাকা দাবি করত। কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার রিপোর্ট পজিটিভ করে দেবে বলে হুমকি দিত সে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে কামরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১