হোম > অপরাধ > চট্টগ্রাম

বাবার বিরুদ্ধে ২ মেয়েকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম 

নগরীর মির্জাপুরে মো. ইউসুফের (৪০) বিরুদ্ধে নিজের এক মেয়েকে ধর্ষণ ও আরেক মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২০ আগস্ট তাদের মা শাহীনূর আক্তার এ বিষয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ পলাতক রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে ইউসুফের বড় মেয়ে গার্মেন্টসকর্মী এবং ছোট মেয়ে পড়ছে চতুর্থ শ্রেণিতে। 

বড় মেয়ে আজকের পত্রিকাকে জানায়, প্রতিদিন সকালে সে আর তার মা চাকরিতে চলে যেতো। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় তার বোন থাকত বাসায়। এই সুযোগে প্রতিদিন তাকে জোরপূর্বক ধর্ষণ করত বাবা। 

বড় মেয়ের অভিযোগ, গত ১৬ আগস্ট আমাকে গার্মেন্টস থেকে জোর করে বাসায় নিয়ে এসে মারধর করে আমার বাবা। এ সময় আমাকে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। পরে আমার মেজো বোন আমাকে জানায় প্রতিদিন তাকে এমন করত বাবা। তবে ভয়ে এত দিন মুখ খোলেনি সে। 

এ নিয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এস আই) দীপক দেওয়ান বলেন, মামলার পর আমরা সঙ্গে সঙ্গে ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়েছি। গতকাল রোববার তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আসামি এখনো পলাতক আছে। তাঁর অবস্থান জানতে আমরা কাজ করছি। তাঁর বিরুদ্ধে এলাকায় মাদক কারবার, ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগ আছে। সাবেক ছাত্রদল নেতা মাহফুজ হত্যা মামলারও অন্যতম আসামি এই ইউসুফ।

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

‘আর ঝিরে আই শোকেসে সাজায় রাখমু’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট