হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় দরুদ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মাইকে দরুদ শরিফ পাঠ করাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে প্রায় ১০ জন আহত হলে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষটি ঘটে আহেলাতুল সুন্নাতুল জামাত (সুন্নি) ও হেফাজতে ইসলাম (ওয়াহাবি) পন্থীদের মধ্যে। গতকাল শুক্রবার বেলা দেড়টায় পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবি পন্থী সোহেল, জুম্মার নামাজের আজানের আগে মুয়াজ্জিনকে দরুদ শরিফ পাঠ করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে মারামারি শুরু হয়। 

এই ঘটনায় আহতরা হলেন, মুক্তিযোদ্ধা আলী আকবর, সাদেকুর রহমান, দেলোয়ার হোসেন লিটন (৩৫), সালাউদ্দিন রকি (২৯), ফরিদ উদ্দিন (৫০), হেলাল উদ্দিন (৪০), আবু খায়ের (৬০), ফয়সাল মিয়া (৩০), সিয়াম (১৬) এবং  নিলুফা বেগম (৪০) । 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, 'এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল মিয়া, ফারুক মিয়া ও কাউতলী এলাকার ইমন মিয়াকে আটক করা হয়েছে।' 

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নভিত্তিক মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বিএসবিআরএর নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রামে ২ প্রতিবেশীর ঝগড়ায় চার বছরের শিশু ছুরিকাঘাতের শিকার

আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে পৃথক স্থানে গৃহবধূর ‘বিষপান’, গাছে ঝুলছিল জেলের লাশ

চট্টগ্রামে ট্যাংকার থেকে ডিজেল চুরির সময় গ্রেপ্তার ৬

ফুটবল ম্যাচ জিতে উল্লাস, লোহার গোলপোস্টের চাপায় যুবকের মৃত্যু