হোম > অপরাধ > বরিশাল

তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে আমির হোসেন (৪০) নামের এক ড্রেজার মালিককে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার বিকেলে উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর বিশ্বাস এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম।

এ ব্যাপারে ইমরান মাহমুদ বলেন, ‘খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। এ সময় নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মাটি ব্যবস্থাপনা ব্যবহার আইনে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করি। অর্থদণ্ডপ্রাপ্ত ড্রেজার মালিক মোহাম্মদ আমির হোসেন ফরাশগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে। 

ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের

মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য