হোম > অপরাধ > বরিশাল

পটুয়াখালীতে ঘরে সিঁধ কেটে শিশু চুরি

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘরে সিঁধ কেটে শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া শিশু রিসান (৬) ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান তাঁর ছেলে ও স্ত্রী নিয়ে কারখানা গ্রামের বাসিন্দা শ্বশুর কুদ্দুস আকনের বাড়িতে বসবাস করেন। শনিবার রাতে প্রতিদিনের মতো স্ত্রী-সন্তান নিয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে হাবিবুর রহমানের ঘুম ভাঙলে দেখেন পাশে রিসান নেই। ঘরে আলো জ্বালিয়ে দেখেন সিঁধ কাটা। এরপর পুলিশে খবর দিলে ওই রাতেই বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব মেম্বার বলেন, শিশুটির পরিবারের সঙ্গে জাকির হোসেন নামে এক ব্যক্তির ব্যবসায়িক লেনদেন আছে। দীর্ঘ দিন ধরে জাকির হোসেনের টাকা পরিশোধ না করায় সম্ভবত ক্রোধের বশবর্তী হয়ে জাকির শিশুটিকে চুরি করে নিয়ে গেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, সন্দেহভাজন জাকিরের সঙ্গে যোগযোগ করা হয়েছে। তিনি শিশুটিকে ফেরত দিবেন বলে জানিয়েছেন। তবে টালবাহানা করছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘শিশুটিকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

উজিরপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, বাধা দেওয়ায় যুবক আটক

বরিশালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

সন্তান না হওয়ার আক্ষেপে ভাঙল ৭ বছরের সংসার

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

জমি নিয়ে বিরোধ, সালিসের আগের রাতে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

বরিশালে জমির বিরোধে বাটালের কোপে নিহত ১

বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক

মেঘনায় ধরা পড়ল ১৮ কেজির কাতল, বিক্রি সাড়ে ১৭ হাজারে

ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

দিনের আলোয় গুলিতে নিহত, প্রতিবেদনে ঘাতক অজ্ঞাত