হোম > অপরাধ > বরিশাল

জেলেদের বেশি দাম দেওয়ায় মাছ ব্যবসায়ীর হাত–পা ভেঙে দিয়েছে সিন্ডিকেট

মুলাদি (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মেঘনা নদীর জেলেদের কাছ থেকে বেশি দামে মাছ কেনায় এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত–পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ভুক্তভোগী মুলাদি উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের কুব্বাত আলী হাওলাদারের ছেলে নূরুল হক হাওলাদার। 

গত রোববার দিবাগত রাত ১টার দিকে মেঘনা নদীর মেমানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হিজলা উপজেলার মাছ ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন নূরুল হক। এ ঘটনায় তিনি মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে উপজেলার নাজিরপুর নৌ থানায় মামলা করেছেন। 

নূরুল হক জানান, হিজলা উপজেলার মাছ ব্যবসায়ী সিন্ডিকেট জেলেদের জিম্মি করে কম দামে মাছ কিনে থাকে। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হন। তাই জেলেদের থেকে কিছুটা বেশি দামে মাছ কিনে ব্যবসা করেন তিনি। এতে ব্যবসায়ী সিন্ডিকেট ক্ষিপ্ত হয়ে কয়েকবার হুমকি দেয়। গত রোববার দিবাগত রাত ১টার দিকে হিজলার মেঘনা নদীর মেমানিয়া এলাকায় মাছ কিনতে গেলে ছালাম মুন্সী, রবিউল মুন্সী, শাহজাহান ব্যাপারীসহ ৮–১০ জন লোক ট্রলারে হামলা চালায়। হামলাকারীরা টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে নদীতে ফেলে দেয়। পরে স্থানীয় জেলেরা তাঁকে উদ্ধার করে রাতেই মুলাদি হাসপাতালে ভর্তি করেন। 

অভিযোগ অস্বীকার করে ছালাম মুন্সী বলেন, ‘হিজলায় সিন্ডিকেট বলে কিছু নেই। জেলেরা তাঁদের ইচ্ছেমতো পাইকারের কাছে মাছ বিক্রি করতে পারেন। ব্যবসায়ী নূরুল হকের ওপর হামলার বিষয়টি আমার জানা নাই।’ 

এ ব্যাপারে নাজিরপুর নৌথানা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সরকারি হাতেম আলী কলেজ: উপাধ্যক্ষ পদে যোগদান করতে পারেননি মেহবুবা

ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বিএম কলেজের শিক্ষকের, বিচার চাইলেন শিক্ষার্থীরা

ভাইকে হত্যার পর তাবলিগ জামাতে আত্মগোপন, ছদ্মবেশে ধরল পুলিশ

বাস থেকে নামিয়ে যুবককে মারধর, উদ্ধারকারী স্বজনদের ওপরও হামলার অভিযোগ

ফ্ল্যাট থে‌কে ব‌বি শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

বরিশাল: ভরা মৌসুমেও ইলিশ নেই, জালে বড় বড় পাঙাশ

বরিশালে পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর

রাতে মাঝ নদীতে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গৌরনদীতে মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার