হোম > অপরাধ > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

জনতা-অগ্রণী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন ভুয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রমালিকানাধীন দুই ব্যাংকে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগসংক্রান্ত ভুয়া প্রজ্ঞাপনের বিষয়ে সতর্ক করেছে অর্থ মন্ত্রণালয়। 

আজ রোববার এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, সরকারি বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগের অধিক্ষেত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন। 

কিন্তু সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে জনতা ব্যাংক লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে মো. মজিবুর রহমান ও সুধাংশু শেখর বিশ্বাসকে চেয়ারম্যান হিসেবে নিয়োগসংক্রান্ত তথাকথিত প্রজ্ঞাপনের কপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নজরে এসেছে। এটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি এবং আইন-পরিপন্থী।

১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম উল্লেখ করে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের ভুয়া প্রজ্ঞাপন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুয়া নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এটাই প্রথম নয়। এর আগে, বেসরকারি ওয়ান ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ—এমন একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়ে গত ২৯ মার্চ। দুই দিন পর ৩১ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপনটিকে ভুয়া আখ্যা দিয়ে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানায়।

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার