হোম > অপরাধ

হ্যাকারের কবলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম পাইপলাইন অপারেটর, সব কার্যক্রম বন্ধ

ঢাকা: সাইবার হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানি পাইপলাইন অপারেটর কলোনিয়াল পাইপলাইন তাদের পুরো নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের জ্বালানির প্রায় অর্ধেক সরবরাহ করে এই প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্স কোম্পানির সূত্রের বরাত দিয়ে বলেছে, হ্যাকাররা নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। এটি র‍্যানসমওয়্যার হামলা। হ্যাকাররা মোটা অংকের মুক্তিপণ দাবি করেছিল।

কলোনিয়ান পাইপলাইন পূর্ব এবং দক্ষিণ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে অবস্থিত পরিশোনাগারগুলো থেকে থেকে ৫ হাজার ৫০০ মাইল পাইপলাইনের মাধ্যমে দৈনিক ২৫ লাখ ব্যারেল গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং অন্যান্য পরিশোধিত জ্বালানি পরিবহন করে।

স্থানীয় সময় শুক্রবার সাইবার হামলার বিষয়টি টের পাওয়ার পরে অধিকতর ক্ষতি এড়াতে কলোনিয়াল পাইপলাইন পুরো সিস্টেম বন্ধ করে দিয়েছে। তারা একটি বিবৃতিতে বলেছে, তাদের এই পদক্ষেপের কারণে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। এ হামলা তাদের আইটি সিস্টেমকে প্রভাবিত করেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারের একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং কলোনিয়ালের দুটি সূত্র জানিয়েছে, হ্যাকাররা সম্ভবত অত্যন্ত পেশাদার সাইবার অপরাধী গোষ্ঠী। সূত্রটি জানিয়েছে, সাইবার সিকিউরিটি গবেষকদের মাধ্যমে সন্দেহভাজন 'ডার্কসাইড' নামে একটি হ্যাকার গ্রুপ এর জন্য দায়ী কি না খতিয়ে দেখা হচ্ছে।

ডার্কসাইড রেনসমওয়্যার ছড়িয়ে দিয়ে মুক্তিপণ আদায়ের জন্য বেশ কুখ্যাত একটি হ্যাকার গ্রুপ।

পাইপলাইন কতদিন বন্ধ থাকবে তা নিশ্চিত করে জানায়নি কলোনিয়াল পাইপলাইন।

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে

অনলাইন জুয়ার টাকা ‘সহজেই বিদেশে পাচার’ করছে দেশি-বিদেশি চক্র

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

দুবাই থেকে হত্যা মামলার আসামি ধরে দেশে পাঠাল ইন্টারপোল

রাজধানীর অপরাধজগৎ: শীর্ষ সন্ত্রাসীরা মরিয়া আধিপত্য বিস্তারে

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মধ্যবয়সী আটক