হোম > অপরাধ

পরচর্চার জঘন্যতা ও শাস্তি

ইসমাঈল সিদ্দিকী

গিবত বা পরনিন্দা ইসলামে জঘন্য অপরাধ। এটি নীরব ঘাতকের মতো নেকির ভান্ডার নিঃশেষ করে দেয়। ফলে অজান্তেই মানুষের আমলনামা শূন্যের কোঠায় পৌঁছে যায়। গিবত বা পরনিন্দা বলতে বোঝায়, কারও অগোচরে তার এমন দোষত্রুটি অন্যের কাছে প্রকাশ করা, যা শুনতে পেলে সে কষ্ট পায়। 

গিবতের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘তোমাদের কেউ যেন কারও গিবত না করে, তোমাদের কেউ কি চায়, সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো।’ (সুরা হুজুরাত: ১২) 

গিবতের শাস্তির বর্ণনা দিতে গিয়ে নবী (সা.) বলেন, ‘মিরাজের সময় আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাদের ছিল তামার নখ। সেই নখ দিয়ে তারা নিজেদের চেহারা এবং বুক ক্ষতবিক্ষত করছিল। আমি বললাম, জিবরাইল, এরা কারা? উত্তরে তিনি বললেন, যারা (দুনিয়াতে) মানুষের গোশত খেত (গিবত করত) এবং মানুষের সম্মানহানি করত।’ (আবু দাউদ: ৪৮৭৮) 

আজকাল গিবত মানুষের মধ্যে খুবই স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে আল্লাহর ঘর মসজিদে বসেও মানুষ একে অন্যের দোষচর্চা করতে ব্যস্ত। অথচ তারা জানেই না, এর মাধ্যমে তারা নিজেদের জাহান্নামের খোরাক বানাচ্ছে।

গিবত থেকে বাঁচতে হলে এর ভয়াবহতা সম্পর্কে জানতে হবে। মুমিনের উচিত, আল্লাহর জিকিরে জবানকে সতেজ রাখা, তা না পারলে চুপ থাকা। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মাঝের অঙ্গের (সঠিক ব্যবহারের) জামানত দেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব।’ (বুখারি: ৬৪৭৪)

ইসমাঈল সিদ্দিকী, ইসলামবিষয়ক গবেষক 

কিশোর গ্যাং: ছোটরা অপরাধে, পেছনে বড়রা

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায়

ওরিয়নের গ্রুপের চেয়ারম্যানের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

ফিশিং লিংকে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ৯ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

জুয়ায় দিনে ৩০ নতুন সাইট

৬ মাসে ১৭৭৮ হত্যা, বড় কারণ ব্যক্তিগত বিরোধ

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে