হোম > অপরাধ

দুর্বৃত্তদের বিষে নিধন ২০ লাখ টাকার মাছ

তিতাস প্রতিনিধি

তিতাস উপজেলায় মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতের কোনো এক সময় উপজেলার মৌটুপি গ্রামের এ ঘটনা ঘটে। এ সময় পাহারার জন্য তৈরি করা ছাউনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

গতকাল রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঘেরজুড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে রয়েছে। এর মধ্যে বোয়াল, শোল, গজার, আইড়, রুই, কাতলসহ বিভিন্ন জাতের কার্প ও দেশি ছোট মাছ রয়েছে।

মৌটুপি গ্রামের বাসিন্দা আজাহার খান বলেন, ‘জলাশয়টি আঠারো কানির খাসজমি। এর আয় মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ব্যয় করা হয়। এ বছর ৯ লাখ টাকায় পাঁচ বছরের জন্য লিজ নিয়েছেন একই গ্রামের শামীম মেম্বার।’

লিজ গ্রহীতা শামীম মেম্বার বলেন, ‘কয়েক দিনের মধ্যে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে কে বা কারা রাতের আঁধারে জলাশয়ে বিষ প্রয়োগ করে আমার ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি করেছে।’

জানতে চাইলে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘মাছ মারার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’

কিশোর গ্যাং: ছোটরা অপরাধে, পেছনে বড়রা

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায়

ওরিয়নের গ্রুপের চেয়ারম্যানের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

ফিশিং লিংকে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ৯ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

জুয়ায় দিনে ৩০ নতুন সাইট

৬ মাসে ১৭৭৮ হত্যা, বড় কারণ ব্যক্তিগত বিরোধ

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে