হোম > অপরাধ

বোট ক্লাব থেকে নাসির বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শৃঙ্খলার পরিপন্থী কাজের অভিযোগে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে নাসির উদ্দিন মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। সদস্যপদ স্থগিত করা হয়েছে নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলমের। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেবে বোট ক্লাব কর্তৃপক্ষের কাছে।

আজ সোমবার কমিটির সভাপতি ড. বেনজির আহমেদের সভাপতিত্বে ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপদেষ্টা রুবেল আজিজসহ কমিটির আরও আট সদস্য যুক্ত ছিলেন।

সভায় বলা হয়, নাসির উদ্দিন মাহমুদ ক্লাবের নিয়ম না মেনে নির্ধারিত সময়ের পরে অতিথিকে ক্লাবের ভেতরে নিয়ে এসেছিলেন। অভিনেত্রী পরীমণি এবং নাসির উদ্দিন মাহমুদকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সোমবার দুপুরে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন:

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে

অনলাইন জুয়ার টাকা ‘সহজেই বিদেশে পাচার’ করছে দেশি-বিদেশি চক্র

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

দুবাই থেকে হত্যা মামলার আসামি ধরে দেশে পাঠাল ইন্টারপোল

রাজধানীর অপরাধজগৎ: শীর্ষ সন্ত্রাসীরা মরিয়া আধিপত্য বিস্তারে

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মধ্যবয়সী আটক

বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার