হোম > অপরাধ

অতিরিক্ত জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে টাকা দাবি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের মোবাইল নম্বর ক্লোন করে ক্লিনিক মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত শনিবার বোদা পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বোদা থানা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে বোদা থানায় ডিউটিরত উপপরিদর্শক জাহিদ হাসানের কাছে একটি ফোনকল আসে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে উপজেলার প্রতিটি ক্লিনিক মালিকের নাম ও মুঠোফোন নম্বর চাওয়া হয়। বিষয়টি জানানো হয় পেট্রল ডিউটিতে থাকা উপপরিদর্শক সাইফুল ইসলামকে। তিনি তিনটি ক্লিনিক ঘুরে পরিচালকের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে পাঠিয়ে দেন। পরে ক্লিনিকের পরিচালকদের ফোন দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার হুমকি দেওয়া হয়।

উপজেলার নিরাময় নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক উজ্জল সরকার বলেন, ‘পুলিশের মাধ্যমে যেহেতু বিষয়টি আমাদের বলা হয় তাই সেটি বিশ্বাস করি। কিন্তু বোদা থানা-পুলিশ বিষয়টি তদন্ত না করে আমাদের কাছে আসা ঠিক হয়নি।’

জননী ক্লিনিকের পরিচালক শাকিল বলেন, ‘ফোন পেয়ে টাকা জোগাড় করতে আমি অন্যত্র যাই। এর মধ্যে টাকা দিতে নিষেধ করে পুলিশ।’

বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘একটি প্রতারক চক্র প্রতারণার ফাঁদ পেতেছিল, প্রশাসনের সতর্কতার কারণে সফল হতে পারেনি। এ ঘটনায় বোদা থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

কিশোর গ্যাং: ছোটরা অপরাধে, পেছনে বড়রা

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায়

ওরিয়নের গ্রুপের চেয়ারম্যানের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

ফিশিং লিংকে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ৯ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

জুয়ায় দিনে ৩০ নতুন সাইট

৬ মাসে ১৭৭৮ হত্যা, বড় কারণ ব্যক্তিগত বিরোধ

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে