হোম > ক্যারিয়ার

ইউআইইউতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

ক্যারিয়ার ডেস্ক

শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ইউআইইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) উদ্যোগে এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের প্রেজেন্টিং স্পনসরশিপে এ মেলার আয়োজন

করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দীন হাসান রশীদ। সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া। উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দীন হাসান রশীদ। মেলায় ব্যাংকিং, করপোরেট, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, আর্থিক সেবা ও ওষুধশিল্পসহ বিভিন্ন খাতের ১০৭টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে চাকরি ও ইন্টার্নশিপ মিলিয়ে প্রায় এক হাজার সুযোগ রয়েছে। দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত এ আয়োজনে প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। তাঁরা সিভি জমা দেওয়ার পাশাপাশি সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান। বিজ্ঞপ্তি