হোম > অর্থনীতি > শেয়ারবাজার

পিপলস ইনস্যুরেন্সের ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পিপলস্ ইন্স্যুরেন্স ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। গত বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় এই ঘোষণা আসে।

কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৫৬ জনের বেশি শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্টরা ভার্চ্যুয়াল অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেন এফসিএস।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, পরিচালক ও ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন, পরিচালক মো. ফরহাদ আহমেদ আকন্দ, সাইফুল আরেফিন খালেদ, কবির আহমেদ, ফারজানা জাহান আহমেদ, মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, ড. জোৎস্না আরা বেগম, মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন এবং নুভেদ মিজান ইকবাল।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান দিলশাদ আহমেদ, স্বতন্ত্র পরিচালক ও পলিসি হোল্ডার প্রোটেকশন অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান এম এম জি সারওয়ার, স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটি ও নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান রুবাইয়াত আরা এফসিএ, কনসালট্যান্ট মোহাম্মদ হোসেন খালেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আজিজুল হোসেন, কোম্পানির সাবেক চেয়ারম্যানেরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং লভ্যাংশ প্রস্তাব অনুমোদনের পাশাপাশি পরিচালক নির্বাচন ও নিয়োগ, ২০২৬ সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক ও কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্বাগত বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আজিজুল হোসেন কোম্পানির সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অডিট কমিটির চেয়ারম্যান রুবাইয়াত আরা এফসিএ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে পিপলস্ ইন্স্যুরেন্স ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

মাস্কের এক ট্রিলিয়ন ডলার দিয়ে কী করা সম্ভব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

শেয়ারবাজারে এসেই ইতিহাস গড়ল স্পেসএক্স, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন ইলন মাস্ক

শেয়ারবাজার কারসাজি: সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

পুঁজিবাজারে সূচক-লেনদেন বেড়েছে

পুঁজিবাজার: বিদেশি-প্রবাসীর উপস্থিতি কমেছে

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন

নির্বাচনের পর পুঁজিবাজারে রেকর্ড লেনদেন

পুঁজিবাজার: আবুল খায়ের হিরুর বার্তার পর বড় উত্থান

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে