হোম > অর্থনীতি > শেয়ারবাজার

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান। গত রোববার চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয় পরিদর্শনকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএসই।

পরিদর্শনকালে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট, বিশেষ করে কমোডিটি মার্কেটের ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা প্রদান, দক্ষতা উন্নয়ন, তথ্যের আদান-প্রদান, ব্যবসায়িক উন্নয়নে কাজ করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার সিএসইর বর্তমান ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করেন। তিনি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কমোডিটি প্ল্যাটফর্ম চালুকরণের লক্ষ্যে রাষ্ট্রদূতের মাধ্যমে মালয়েশিয়ার সহযোগিতার আশা ব্যক্ত করেন।

সাইফুর রহমান বলেন, বাংলাদেশ কমোডিটি ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বাংলাদেশ মালয়েশিয়া থেকে ক্রুড পাম অয়েল (অপরিশোধিত পাম তেল) আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। এ ছাড়া সিএসই কমোডিটি প্ল্যাটফর্মে ভবিষ্যতে ক্রুড পাম অয়েলের ফিচারস চালু করার আশা করছে।

এ সময় মালয়েশিয়া হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসনল, সিএসইর পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, মেজর (অব.) এমদাদুল ইসলাম, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও মোহাম্মদ মনিরুল হক এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পিপলস ইনস্যুরেন্সের ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাস্কের এক ট্রিলিয়ন ডলার দিয়ে কী করা সম্ভব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

শেয়ারবাজারে এসেই ইতিহাস গড়ল স্পেসএক্স, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন ইলন মাস্ক

শেয়ারবাজার কারসাজি: সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

পুঁজিবাজারে সূচক-লেনদেন বেড়েছে

পুঁজিবাজার: বিদেশি-প্রবাসীর উপস্থিতি কমেছে

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন

নির্বাচনের পর পুঁজিবাজারে রেকর্ড লেনদেন