হোম > অর্থনীতি > করপোরেট

বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার আনল রানার অটোমোবাইলস

বিজ্ঞপ্তি

বাংলাদেশের মোটরসাইকেল খাতের পথিকৃৎ রানার অটোমোবাইলস পিএলসি দেশের বাজারে পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে। শনিবার (২৫ মে) বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘ইয়াদিয়া’র (Yadea) বেশ কয়েকটি মডেলের স্কুটার উন্মোচন করেছে রানার।

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইয়াদিয়া টি-ফাইভ, এম-সিক্স, রুইবিন ও জি ওয়ান ফিফটি-পি মডেলের স্কুটারগুলো উন্মোচন করা হয়। এ ছাড়া, এই অনুষ্ঠানে আরও আধুনিক ও আকর্ষণীয় দুটি নতুন ইলেকট্রিক স্কুটার মডেল—জিটি-সিক্সটি (GT-60) এবং ইএইটএস-টু হান্ড্রেড (E8S-200)- এর সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক সব ফিচার নিয়ে ছিল বিভিন্ন আয়োজন। আগত অতিথি ও সাধারণ ক্রেতারা ভেন্যুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই ধরনের পরিবেশবান্ধব ও সাশ্রয়ী স্কুটার দেশের বাজারে আনার জন্য অনেকেই রানারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান, ক্রেতার সন্তুষ্টি তাঁদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে এই ব্র্যান্ডটি।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসাইন, গ্রুপ এমডি নজরুল মু. ইস. (এফসিএ), চিফ বিজনেস অফিসার আবু হানিফ ও ইয়াদিয়ার জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস হু সহ রানার অটোমোবাইলস পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিকাশ পেমেন্টে সাপ্তাহিক পুরস্কার, জেতার সুযোগ ৫০ গ্রাহকের

মানবিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক