হোম > অর্থনীতি > করপোরেট

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল পেলেন আরও দুই গ্রাহক

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ১৯তম ও ২০তম মোটরসাইকেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক ডিজিটাল র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে এই বিজয়ীদের নির্বাচন করা হয়।

কুমিল্লার নাঙ্গলকোট শাখার গ্রাহক মাঈন উদ্দিন ১৯তম মোটরসাইকেলটি জিতেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী নাসির উদ্দিনের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে তিনি এই পুরস্কার পান। অন্যদিকে, ফেনী শাখার ‘সেলফিন’ গ্রাহক মো. জিয়াউল হক ২০তম মোটরসাইকেলটি জয় করেন। তিনি দক্ষিণ আফ্রিকাপ্রবাসী মোহাম্মদ মমিনুল হকের পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে এই উপহার পেয়েছেন।

ডিজিটাল র‍্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, ফরেন ট্রেড প্রসেসিং ডিভিশনপ্রধান মো. দাউদ খান, রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। ক্যাম্পেইন চলাকালে প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবি থেকে বৃহস্পতিবার) ডিজিটাল ড্রয়ের মাধ্যমে একজন করে গ্রাহককে মোটরসাইকেল উপহার দেওয়া হয়েছে।

আইডিএলসির ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

জাইকা সিবিএনএস-২ প্রকল্পে প্রশিক্ষণ পেয়েছেন ৫৫০ জন

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

হেলথ মার্কেটিংয়ের ভবিষ্যৎ ও এআইয়ের প্রভাব নিয়ে রাজধানীতে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট

ডাক জীবনবিমার কিস্তি দেওয়া যাবে ‘নগদ’–এ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা