হোম > অর্থনীতি > করপোরেট

বার্জার পেইন্টসের পরিচালক হলেন মহসিন হাবিব চৌধুরী

রঙের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালক নিযুক্ত হয়েছেন মো. মহসিন হাবিব চৌধুরী। তিনি ২০২৩ সালের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসারের (সিওও) দায়িত্ব পালন করছিলেন। 

২৯ বছরের বেশি সময় ধরে মহসিন হাবিব কর্মজীবনে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করেছেন। বার্জার পেইন্টস বাংলাদেশে তাঁর পুরো মেয়াদজুড়ে তিনি চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার, সিনিয়র জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং এবং জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিংসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মহসিন হাবিবের প্রতিটি ভূমিকাই প্রতিষ্ঠানের বিকাশ এবং বাজারে শক্তিশালী অবস্থান তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট রিসার্চ এবং কনজ্যুমার ইনসাইটসহ বিভিন্ন বিষয়ে তাঁর দক্ষতা প্রতিষ্ঠানের টেকসই উন্নতি এবং উৎকর্ষ অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে।

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন এমডির কাছে হস্তান্তর

ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

বিটিআইয়ের নতুন সিইও মাহবুবুর রহমান