হোম > অর্থনীতি > করপোরেট

বর্ণিল আয়োজনে পাবনায় উদ্‌যাপিত হলো ‘রুচি বৈশাখী উৎসব ১৪৩৩’

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় জমকালো আয়োজনে উদ্‌যাপিত হয়েছে ‘রুচি বৈশাখী উৎসব ১৪৩৩’। এক বছর বিরতি নিয়ে এ বছর আবারও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই আয়োজন।

উৎসবটি ছিল দুই পর্বে বিভক্ত। সকাল ৮টায় শহরের স্বাধীনতা চত্বর ফটক থেকে শুরু হয় বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের রঙে রাঙানো এই শোভাযাত্রায় পাবনার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নববর্ষের শুভেচ্ছা ছড়িয়ে দেয় সর্বস্তরের মানুষের মাঝে।

পরে সকাল সাড়ে ৮টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে শুরু হয় উৎসবের দ্বিতীয় পর্ব। মূল আয়োজনের শুরুতে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ডান্স ট্রুপ। এরপর একে একে মঞ্চে সংগীত পরিবেশন করেন ম্যাজিক বাউলিয়ানা ২০২৫-এর সেরা তিন শিল্পী এনামুল হক মধু, মেহজাবিন মোবাশ্বেরা ও সোহাগ নূরী। উৎসবের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী, ইমরান মাহমুদুল ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী নগরবাউল জেমসের পরিবেশনা।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন। আয়োজনে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ ছাড়া স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানের অন্য সদস্যরা, পাবনার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসব উপভোগ করেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্দ্রানী নিশি, আলিফ চৌধুরী ও নুসরাত জেরিন। অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী ছিল মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিন-রাত, স্থানীয় সম্প্রচার সহযোগী ছিল ভিশন টেকনোলজিস লিমিটেড এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল মিডিয়াকম লিমিটেড।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘রুচি’ সব সময় বাঙালির উৎসব ও সংস্কৃতিকে তুলে ধরে এমন আয়োজন করে আসছে। উল্লেখ্য, ‘রুচি বৈশাখী উৎসব ১৪৩৩’ ছিল সবার জন্য উন্মুক্ত, যা দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়।

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন এমডির কাছে হস্তান্তর

ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

বিটিআইয়ের নতুন সিইও মাহবুবুর রহমান