হোম > অর্থনীতি > করপোরেট

সোসাইটি ফর সোসাল সার্ভিসের সঙ্গে ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি 

ব্র্যাক ব্যাংক এবং সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে। সোসাইটি ফর সোসাল সার্ভিস একটি স্বনামধন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। 

ব্র্যাক ব্যাংকের হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং সোসাইটি ফর সোসাল সার্ভিসের নির্বাহী পরিচালক আবদুল হামিদ ভূঁইয়া গত ৩ জুন টাঙ্গাইলের এসএসএসের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই চুক্তির অধীনে সোসাইটি ফর সোসাল সার্ভিসের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণসুবিধা, ডিপিএস এবং ফিক্সড ডিপোজিটসহ ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিংয়ের নানাবিধ সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের সহজ এবং আনন্দদায়ক ব্যাংকিং সুবিধা তাঁদের দেবে অন্যরকম এক ব্যাংকিং অভিজ্ঞতা। 

এসএসএসের পরিচালক (এইচআরডি ও অ্যাডমিন) মাহবুবুল হক ভূঁইয়া এবং ব্র্যাক ব্যাংকের রিজওনাল হেড, ঢাকা নর্থ ও ময়মনসিংহ তানভীর রহমান, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, এমএফআই ফাইন্যান্সের রিলেশনশিপ ম্যানেজার উম্মে হাবিবা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

করপোরেট পেশাজীবীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে তাঁদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সংবলিত উন্নত এবং আনন্দদায়ক রিটেইল ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চুক্তিটি তারই প্রতিফলন।

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন