পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন ‘ডাবল খুশি অফার (সিজন-৪)’। সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
কয়েক বছরে এই ঈদ অফার ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। সেই সফল ধারাবাহিকতা বজায় রেখে এবং গ্রাহকদের প্রত্যাশাকে আরও সমৃদ্ধ করতে এবারও নতুন চমক নিয়ে হাজির হয়েছে যমুনা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব যমুনা প্লাজা, অনুমোদিত ডিলার শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে পণ্য ক্রয় করে নির্ধারিত প্রক্রিয়ায় ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি নিশ্চিত ঈদ উপহার পাবেন। এ ছাড়া মেগা পুরস্কার হিসেবে থাকছে গাড়ি জয়ের সুযোগ।
অনুষ্ঠানে হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, গ্রাহকদের আকর্ষণীয় অফার ও সন্তুষ্টি নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করার চেষ্টা করা হয়েছে।
ডিরেক্টর অব মার্কেটিং সেলিম উল্যা সেলিম বলেন, পণ্যের গুণগত মান ও গ্রাহকের আস্থার ভিত্তিতে যমুনা ইলেকট্রনিকস দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দকে দ্বিগুণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন সেলস ডিরেক্টর ইসহাক জোয়ারদার, জিএম (অ্যাকাউন্টস) বিপুল কুমার ভৌমিক, হেড অব আইটি মোহাম্মদ মেহেদী হাসান, হেড অব সেলস মাকসুদুর রহমান, ডিজিএম নাজমুল হক, এজিএম (বিজনেস অপারেশন) মো. ইব্রাহিম হোসেন, ব্র্যান্ড ম্যানেজার পার্থ সারথি বিশ্বাসসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যমুনা এক বিজ্ঞপ্তিতে জানায়, কোরবানি ঈদে সাধারণত রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজের বাজার চাঙা হয়ে ওঠে। ক্রেতারা নিত্যনতুন ডিজাইন আর প্রযুক্তির পণ্য খুঁজে থাকে। ক্রেতাদের এই বর্ধিত চাহিদা পূরণে ইতিমধ্যে যমুনা ইলেকট্রনিকস বাজারে নিয়ে আসছে অত্যাধুনিক প্রযুক্তির ২০টির ও অধিক বাহারি ডিজাইনের রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মানের হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও ডিস্ট্রিবিউশনে যমুনা ইলেকট্রনিকস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের পণ্য তালিকায় রয়েছে, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার-গ্রাইন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন ও ইনফ্রারেড কুকার, আয়রনসহ আধুনিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নানান কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স।
যমুনা জানায়, ঈদুল আজহার এই আনন্দঘন সময়ে গ্রাহকদের জীবনে বাড়তি সুখ ও স্বস্তি যোগ করতে যমুনা ইলেকট্রনিকস প্রতিশ্রুতিবদ্ধ। তারা প্রতিটি ঘরে পৌঁছে দিতে চায় স্মার্ট প্রযুক্তি আর নির্ভরতার ছোঁয়া।