হোম > অর্থনীতি > করপোরেট

অ্যাভিয়েশন ও টুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন ১০ জন নারী। অ্যাভিয়েশন ও পর্যটন খাতে সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন ও টুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তৃতীয় আসরের আয়োজন করে।

আজ শনিবার রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সম্মাননা পাওয়া নারীরা হলেন– পাইলট ক্যাটাগরিতে এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি সম্মাননা পেয়েছেন। কেবিন ক্রু ক্যাটাগরিতে নভোএয়ারের হেড অব কেবিন সার্ভিস ফারজানা ইয়াসমিন, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) ফারহানা ইয়াসমিন, কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট) মৌসুমি আক্তার, অ্যাভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, ইনস্ট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের ম্যানেজার (কেবিন সার্ভিস ডিপার্টমেন্ট) মুক্তা ওয়াহিদ এবং পাবলিক রিলেশনস ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া ট্যুর গাইড ক্যাটাগরিতে রিভারাইন ট্যুরসের গাইড সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি টুরিজম ক্যাটাগরিতে ওয়েস্টিন ঢাকার শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি অন্ট্রোপ্রনোয়র ক্যাটাগরিতে রয়্যাল আরসালান্সের স্বত্বাধিকারী ফারহানা রহমান সম্মানিত হয়েছেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এটিজেএফবি কর্তৃক নারীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এই খাতগুলোকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে।

তিনি আরও বলেন, আজ যারা সম্মাননা পাচ্ছেন, তাঁদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং অ্যাভিয়েশন ও পর্যটন সাংবাদিকরাও এই খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ জাতির সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, বাংলাদেশ টুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ।

আইকন অ্যাওয়ার্ডের সহযোগী স্পনসর (পাওয়ার্ড বাই) হিসেবে ছিল ইথিওপিয়ান এয়ারলাইনস। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে এটিজেএফবির সদস্য, স্বীকৃতিপ্রাপ্ত নারী, তাদের পরিবারের সদস্যসহ অ্যাভিয়েশন ও টুরিজম খাত সংশ্লিষ্টদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

হেলথ মার্কেটিংয়ের ভবিষ্যৎ ও এআইয়ের প্রভাব নিয়ে রাজধানীতে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট

ডাক জীবনবিমার কিস্তি দেওয়া যাবে ‘নগদ’–এ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির রজতজয়ন্তী পূর্তি উদযাপন

শেষ হলো উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ‘বুনিয়াদি প্রশিক্ষণ’