হোম > অর্থনীতি > করপোরেট

বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে আনল ‘অ্যালোরা টু ইন ওয়ান’

বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে নিয়ে এল ‘অ্যালোরা টু ইন ওয়ান’ হেয়ার অ্যান্ড বডি ওয়াশ। নতুন এবং উদ্ভাবনী পণ্য অ্যালোরা টু ইন ওয়ান হেয়ার অ্যান্ড বডি ওয়াশ, যা একসঙ্গে চুল ও ত্বকের পরিচ্ছন্নতা নিশ্চিত করে। অ্যালোরা টু ইন ওয়ান ভিটামিন ই ও ময়েশ্চারাইজিং এজেন্ট এবং অর্গান ওয়েল ও কন্ডিশনিং এজেন্ট সমৃদ্ধ দুটি ভিন্ন ফর্মুলায় তৈরি, যার বিভিন্ন মিশ্রণ চুলকে করে তোলে ঝলমলে, মজবুত ও ত্বক রাখে নরম। 

অ্যালোরা টু ইন ওয়ান হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এখন নিকটস্থ দোকান ও সুপারশপে ৫ মিলি ও ১০ মিলির দুটি ভিন্ন ফ্লেভারে পাওয়া যাবে, যার সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে ৩ টাকা ও ৫ টাকা। এ ছাড়া খুব শিগগিরই পাওয়া যাবে আকর্ষণীয় কনটেইনারে। 

অ্যালোরা টু ইন ওয়ান কেন বেছে নেবেন? 
ইউনিসেক্স ফর্মুলা: পুরুষ ও নারী উভয়ের জন্য উপযুক্ত, চুল ও ত্বকের যত্নে বিশেষভাবে কার্যকর
সাশ্রয়ী মূল্য: স্বল্প মূল্যে একটি প্রোডাক্টেই ডাবল সমাধান। 
সহজ ব্যবহার: এক প্রোডাক্টেই চুল ও ত্বকের যত্ন, ব্যস্ত সকাল, জিম বা ভ্রমণে আদর্শ। 
উচ্চমানের উপাদান: অর্গান ওয়েল ও কন্ডিশনিং এজেন্ট চুলকে মসৃণ ও মজবুত করে, ভিটামিন-ই ও ময়েশ্চারাইজিং এজেন্ট ত্বককে রাখে নরম ও কোমল। 
লাক্সারিয়াস উপাদান: প্রতিটি ড্রপে লাক্সারিয়াস অভিজ্ঞতা, যা সৌন্দর্যে দেয় আভিজাত্যের স্পর্শ। 

অর্গান ওয়েল ও কন্ডিশনিং এজেন্ট
আরগান ওয়েল ত্বকের হাইড্রেশন নিশ্চিত করে। ত্বকের ইরিটেশন কমায় এবং ত্বক কোমল রাখে। সব ধরনের ত্বকে ব্যবহারের উপযোগী। ড্রাইনেস দূর করে ত্বককে ময়েশ্চারাইজড রাখে। চুল ও মাথার ত্বকের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে। চুলের ফ্রিজিনেস কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আরগান ওয়েল চুল ভেঙে যাওয়া কমায়। হেয়ারফল কমিয়ে চুলকে ঘন করে তোলে

ভিটামিন-ই এবং ময়েশ্চারাইজিং এজেন্ট 
ভিটামিন ই সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করে। নিস্তেজ ত্বককে কোমল ও ময়েশ্চারাইজড করে। চুলের স্কাল্পের মাইক্রোসার্কুলেশন এবং অক্সিজেনেশন প্রক্রিয়া সক্রিয় রাখে। রিবনডেড বা কালারড চুলের যত্নে ভিটামিন ই খুবই কার্যকর।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার