হোম > অর্থনীতি > করপোরেট

এনসিসি ব্যাংকের ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (এনসিসি ব্যাংক) ১২ তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮ (১) সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালকদের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, মো. মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম ও মো. জাকির আনাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস ছাড়াও ব্যাংকের শেয়ারহোল্ডারেরা অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।

চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে সংঘবিধির উল্লেখিত ধারা সংশোধনের উদ্যোগ ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ব্যাংকের পক্ষ থেকে যথাযথ আইনি পরামর্শের আলোকে সম্পাদন করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং পাশাপাশি ব্যাংকিং খাতে এনসিসি ব্যাংকের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।