হোম > অর্থনীতি > করপোরেট

জিয়া হার্ট ফাউন্ডেশনের সঙ্গে জাপান বাংলা ব্রীজের সমঝোতা চুক্তি

আজকের পত্রিকা ডেস্ক­

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সঙ্গে জাপান বাংলা রিক্রুট এজেন্সির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

জাপানি ভাষা শিক্ষা এবং দক্ষ শ্রমিক জাপানে পাঠানো নিয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সঙ্গে জাপান বাংলা রিক্রুট এজেন্সির সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। গত সোমবার দুপুরে দিনাজপুরের উপশহরের এলাকায় হাসপাতালের কনফারেন্স হলে এ চুক্তি হয়।

জাপান বাংলা ব্রীজ করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল তাহমিদের সার্বিক তত্ত্বাবধানে চুক্তিতে সই করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এ কে আজাদ ও জাপান বাংলা ব্রীজ রিক্রুটিং এজেন্সি (জেবিবিআরএ)-এর মানবসম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ রেজুয়ানুর রহমান।

অনুষ্ঠানে আরও ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডাক্তার এ এফ এম মোস্তফা সরকার, কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক, জেবিবিআরএর জেনারেল ম্যানেজার মোহাম্মদ রোকন উদ্দিন, ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মো. আমান উল্লাহ্ ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিবুল আলম প্রমুখ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে,জাপানে স্বাস্থ্যসেবায় কেয়ারগিভার ভিসায় স্পেসিফাই স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ) ও টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামে (টিআইটিপি) দক্ষ ও অদক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে গুরুত্বারোপ করেন স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক

বিসিআইসির নতুন চেয়ারম্যানের চট্টগ্রাম সফর, সারশিল্পে চীনা বিনিয়োগের প্রস্তাব

ঢাকায় এআই অটোমেশন সামিট অনুষ্ঠিত

কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন আবু সাঈদ মো. রওশানুল হক