হোম > অর্থনীতি > করপোরেট

বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

ছবি: বাংলাদেশ কৃষি ব্যাংকের সৌজন্যে

বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কুমিল্লার কোটবাড়ি রোডের ধনপুর, হালিমনগরে ব্যুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের (সিএইচআরডি-কুমিল্লা) সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর) মুখ্য অঞ্চল এবং কুমিল্লা (দক্ষিণ) অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীরা এতে অংশ নেন। সম্মেলনে ২০২৫-২০২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৬-২০২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের বিষয়ে আলোচনা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। তিনি কৃষিঋণ প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ঋণ বিতরণ, আদায় ও আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের নির্দেশনা দেন। প্রতিটি শাখাকে লাভজনক হিসেবে গড়ে তোলার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম।

কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মো. ফাতেহ খানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, সংশ্লিষ্ট মুখ্য অঞ্চল ও অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তারা।