হোম > অর্থনীতি > করপোরেট

দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেনের সূচনা করল প্রাইম ব্যাংক

বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত পাইলট কর্মসূচির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি সফলভাবে দেশের প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে অনুমোদিত আন্তর্জাতিক ট্রেড করিডরে বাণিজ্য-সংক্রান্ত নথিপত্র সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে আদান-প্রদান করা সম্ভব হবে, ফলে কাগজনির্ভর প্রক্রিয়ার ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।

লেটার অব ক্রেডিটের আওতায় ডকুমেন্ট ইলেকট্রনিক পদ্ধতিতে উপস্থাপনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিধিমালা (eUCP Version 2.1) অনুসরণ করে এই লেনদেনের সূচনা করা হয়েছে। পাশাপাশি ডকুমেন্টারি কালেকশনের আওতায় ইলেকট্রনিক উপস্থাপনের বিধিমালা (eURC) অনুসরণ করে দেশের প্রথম ডিজিটাল ডকুমেন্টারি কালেকশন লেনদেনেরও সূচনা করেছে প্রাইম ব্যাংক। ফলে পাইলট কর্মসূচির আওতায় ডিজিটাল ট্রেডের উভয় প্রক্রিয়ার সূচনাকারী দেশের প্রথম ব্যাংক হিসেবে স্থান করে নিয়েছে প্রাইম ব্যাংক।

এই অর্জন উদ্‌যাপন উপলক্ষে সম্প্রতি নিকুঞ্জে অবস্থিত প্রাইম টাওয়ারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেড সার্ভিসেস বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান এবং এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম ডিজিটাল ট্রেড লেনদেনগুলো পাইলট প্রোগ্রামে কাঠামোবদ্ধ করার অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল ট্রেডের মাধ্যমে কীভাবে লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও দক্ষ করা সম্ভব, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

এই পাইলট প্রোগ্রামের আওতায় ডিজিটাল ট্রেড লেনদেনের এই সূচনার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে আধুনিকায়নের পথে প্রাইম ব্যাংক আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। এই উদ্যোগ উদ্ভাবনের প্রতি ব্যাংকের অঙ্গীকার, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের আন্তর্জাতিক বাণিজ্যকে আরও দক্ষ, আধুনিক ও কাগজবিহীন ইকোসিস্টেমে রূপান্তরের প্রচেষ্টারই প্রতিফলন।

দেশে পেপল-পেওনিয়ারে লেনদেনের পথ খুলল

এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কিমিয়া সাদাত

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ভিসার নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই কৃষিক্ষেত্রে ঐতিহ্য সমুন্নত রাখতে হবে: বিএডিসি চেয়ারম্যান

পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য ইউএস-বাংলা গ্রুপের

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে দুই সম্মাননা পেল শেলটেক সিরামিকস

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

বান্দরবানে বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স অনুষ্ঠিত

টেকসই আর্থিক খাত ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ